আসুন জানি ডেসিমেল এবং বাইনারী সংখ্যা পদ্ধতি সম্পর্কে
আমরা যে পদ্ধতি অনুসরণ করে দৈনন্দিন হিসাব নিকাস সম্পাদন করে থাকি, কম্পিউটার তথা ডিজিটাল সিস্টেম সমূহ সেই পদ্ধতিতে করে না। আমরা নিজেরা হিসাবের জন্য ডেসিমেল তথা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করলেও কম্পিউটারের গণনার পদ্ধতি হল বাইনারী তথা দুই ভিত্তিক পদ্ধতি। কেন এই দুটি ভিন্ন পদ্ধতি? আমরা এই প্রশ্নের উত্তর খুজব আলোচনার শেষে। ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছু কথা আমাদের বহুল ব্যবহৃত গণনার পদ্ধতি হচ্ছে ডেসিশেল পদ্ধতি। এই পদ্ধতিতে 0,1,2,3,4,5,6,7,8,9 অর্থাৎ মোট দশটি অংক ব্যবহার করে সকল প্রকার গণনা কার্য পরিচালিত হয়। এই পদ্ধতির ভিত্তি হচ্ছে ১০। আমরা ছোট বেলা থেকেই এই পদ্ধতি শিখে আসছি তাই এ পদ্ধতি সম্পর্কে সামান্য সার সংক্ষেপ তুলে ধরলাম মাত্র। বাইনারী সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছু কথা কম্পিউটারের তথা সমগ্র ডিজিটাল সিস্টেমের গণনার ভাষা হল বাইনারী। এ পদ্ধতিতে মাত্র দুইটা অংক 0 এবং 1 ব্যবার করা হয়। প্রত্যেকটা 0 এবং 1 কে বাইনারী সিস্টেমে bit বা binary digit বলা হয়। এই দুইটা অংক ব্যবহার করেই কম্পিউটার সকল তথ্য প্রক্রিয়া করণ করে, গাণিতিক সমস্যা সমাধান করে, তথ্য সঞ্চয়...



