Posts

Showing posts with the label কম্পিউটারের মেমোরি

কম্পিউটারের মেমোরি

Image
কম্পিউটারের মেমোরির কী দরকার ? প্রসেস করতে পারলেই তো হয়ে যায়। - এরকম চিন্তা তোমরা অনেকেই করো। কিন্তু কম্পিউটার যে প্রসেস করবে , কী প্রসেস করবে ? নিশ্চয়ই ডাটা। আর সেই ডাটা কোথাও তো রাখা দরকার , নইলে কম্পিউটার মহাশয় মনে রাখবে কী করে যে তাকে কোন জিনিসটি প্রসেস করতে হবে ? তোমরা তো ইতিমধ্যেই জেনে গিয়েছ যে কম্পিউটার যে হিসাব - নিকাশ করে , সেগুলো যত বড় বড় হিসেবই হোক না কেন , শেষ পর্যন্ত কম্পিউটার কেবল শূণ্য আর এক ব্যবহার করে হিসেব করে ( এই হিসেব করাটাকেই আমরা প্রসেস করা বলছি মাঝে মাঝে ) । তো এই 0 এবং 1- গুলো রাখার জন্য আমাদের জায়গা দরকার। সেই জায়গাটি দেয় কম্পিউটারের মেমোরি। এই 0 আর 1, এগুলো হচ্ছে একেকটি বিট ( ইংরেজিতে bit) । একটি বিট যে কোনো এক রকমের হবে , হয় শূণ্য (0) না হয় এক (1) । তাহলে একটি বিট দিয়ে দুটি আলাদা জিনিস প্রকাশ করা সম্ভব , যখন বিটটি হবে 0 তখন এক রকম , আবার যখন 1 তখন আরেক রকম। তাহলে পাশাপাশি দুটি বিট দিয়ে কয়টি আলাদা জিনিস রাখা যায় ? তোমরা একটু চিন্তা করো তো। চিন্তা করা শেষ হলে নিচের টেবিলটি দেখো : ১ম বিট ২য় বিট 0 0 0 1 1 0 1 1 ...