সি প্রোগ্রামিং – লেকচার ৩: মেমোরিতে ভেরিয়েবলের অ্যাড্রেস, printf ফাংশন, প্রথম প্রোগ্রাম
মেমোরিতে ভেরিয়েবলের অ্যাড্রেস সি ল্যাংগুয়েজে আমরা যেসব ভেরিয়েবল ব্যবহার করি সেগুলো মেমোরির কোন লোকেশনে আছে তা বেশিরভাগ সময়ে জানার দরকার হয় না। তবে কিছু কিছু সময়ে সঠিক address জানার সরকার হয় না। তবে কিছু কিছু সময়ে দরকার হয়। যেমন scanf ফাংশনটা ব্যবহার করার সময় ভেরিয়েবলের address ব্যবহার করা হয়। ধরা যাক আমাদের একটা ভেরিয়েবল আছে- int prime; এখন এটা থেকে বলার উপায় নেই যখর প্রোগ্রাম রান করবে তখন এটা মেমোরির কোন লোকেশনে থাকবে। আমরা একটা সংখ্যা ধরে নেই এখানে। ধরা যাক address হচ্ছে 100. এখন এই address পাওয়ার জন্য আমরা ভেরিয়েবলের নামের আগে অ্যামপারসেন্ড সাইন (&) ব্যবহার করি- যেমন &prime লিখলে আমরা পাব prime ভেরিয়েবলের লোকেশন। এটা আমরা যখন pointer ব্যবহার করব তখন আরও ভালভাবে দেখব। printf ফাংশন আমরা জানি কম্পিউটার প্রোগ্রাম রেখার জন্য ৩ টি বিষয় জানতে হয়। ইনপুট, আউটপুট এবং প্রসেসিং। এখন আমরা আউটপুট দেখব। আউটপুটের জন্য সি ল্যাংগুয়েজে আমরা printf ফাংশন ব্যবহার করি। ফাংশনের একটা বা এর অধিক প্যারামিটার থাকে। প্রথমটা একটা স্ট্রিং যেটা আবশ্যিক। কোটেশন মার্ক দ...